ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:২৬, ৯ ডিসেম্বর ২০২১

আজ বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকল। 

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

আরও পড়ুন- শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন : পরিকল্পনামন্ত্রী 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৮৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জনে।

আরও পড়ুন- ‘মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৯৬ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়