নিজস্ব প্রতিবেদক
অবসরে গেলেন আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর
মাহবুব কবীর
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অবসরে গেলেন আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর (মিলন)। এর আগে গত ৩০ নভেম্বর তাকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এক বছর চার মাসের বেশি সময় ধরে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। ওএসডি থাকা অবস্থায়ই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলেন মাহবুব কবীর।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর মাহবুব কবীর তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
আরও পড়ুন- করোনা আক্রান্ত ৭৮ শতাংশ গর্ভবতী জন্ম দিয়েছেন অপরিণত শিশুর
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ শেষ হলো চাকরি জীবন। অবসর হলো শুরু। আমার নাম শুনলেই অসংখ্য মহোদয়ের গায়ে চাকাচাকা লাল এলার্জি উঠে যায়, এটাই আমার চাকরি জীবনের অন্যতম স্বার্থকতা। আশা করি সামনে আরও উঠবে ইনশাআল্লাহ।’
তিনি আরও লিখেছেন, ‘সবাইকে কেনা যায় না, মাথা নত করানো যায় না, সেটা প্রমাণ করতে পেরেছি, এটাই আমার জীবনের পরম শান্তির বিষয়। আলহামদুলিল্লাহ। সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহপাক।’
আরও পড়ুন- ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
মাহবুব কবীর সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। রেল বিভাগের নানা অনিয়ম দূর করতে বেশকিছু নতুন উদ্যোগ নিচ্ছিলেন তিনি। গত বছরের ৬ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
মাহবুব কবীর এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য ছিলেন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। এসময় তিনি ভেজাল ও নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আলোচিত হন।
আইনিউজ/এসডিপি
শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার, ১ লক্ষ টাকাসহ আটক ৫
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























