নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওবায়দুল কাদের বর্তমানে শঙ্কামুক্ত। পরে কোনো সমস্যা দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে তিনি ৩১২ নম্বর কেবিনে ভর্তি হন তিনি। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনিসহ একাধিক সমস্যা রয়েছে ওবায়দুল কাদেরের।
আরও পড়ুন- ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটারদের হাসপাতালে ভর্তি
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আজ রুটিন চেকআপের জন্য হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। বুকে ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানালে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। তবে তিনি ভালো রয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান উপাচার্য।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য তিনি সকালে বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের
তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
আইনিউজ/এসডিপি
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























