Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ১৪ ডিসেম্বর ২০২১

হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- বিতর্কিত সেই বক্তব্যটি প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির আলাল

এদিকে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর আসে। এ অবস্থায় তাকে রুটিন চেকআপের জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার রুটিন চেকআপ চলছে। 

আরও পড়ুন- ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না : হাইকোর্ট

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সকালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা ও হাসপাতালে গিয়ে অহেতুক ভীড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দিয়েছে।

আইনিউজ/এসডিপি 

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়