নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্খার গণতান্ত্রিক রাষ্ট্র এখনো হয়নি : ফখরুল
মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্খার গণতান্ত্রিক রাষ্ট্র এখনো হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
এর আগে বিজয় দিবসে দলের শীর্ষ নেতাদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাদের শ্রদ্ধা জানাই। আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা অর্জন হয়নি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু তা হয়নি। আজ এই স্বৈরাচারী-কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে।’
প্রতি বছর দলের নেতাদের নিয়ে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে আর শ্রদ্ধা জানানোর সুযোগ হয়নি সাবেক এই প্রধানমন্ত্রীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করেছে।’
- আরও পড়ুন- ১৯৭১ : উদয়ের পথে রক্তের দাগ
ফখরুল বলেন, ‘বেগম জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা আবারও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এবং দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ।’
- আরও পড়ুন- আজ মহান বিজয় দিবস
এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
আইনিউজ/এসডি
মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ | ১৪ ডিসেম্বর
শ্রীমঙ্গলে জনপ্রিয় গানের দল জলের গান
ঢাকা ফিরেছেন মুরাদ হাসান, কানাডা এবং দুবাইতে ঢুকতে চেয়েও ব্যর্থ
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























