নিজস্ব প্রতিবেদক
করোনা: ঢাকায় একজনের মৃত্যু, সাত বিভাগ মৃত্যুহীন
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা জেলার বাসিন্দা। বাকি সাত বিভাগে গত এক দিনে কারো মৃত্যু হয়নি। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২১১ জন। আর সুস্থ হয়েছেন ১৬৮ জন।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.০৩ শতাংশ।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১।
- আরও পড়ুন- ওমিক্রনের প্রাথমিক পাঁচ লক্ষণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৮ জন।
করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৫ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৪৩ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























