ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২০ ডিসেম্বর ২০২১

করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ২ জন, শনাক্ত ২৬০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫০ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে। 

সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন- ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে জাপার সংলাপ শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৩৬ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জনে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ : চার ধাপে হতে পারে লিখিত পরীক্ষা

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

পিটুনি খেয়ে ম্যা ম্যা করে কেঁদে শামীম ওসমানের কাছে ছাত্রলীগ নেতার বিচার

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়