ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ০০:২১, ২১ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারের জিয়াকে ধরতে আমেরিকার ৪৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া

সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া

মৌলভীবাজারের জিয়াকে ধরতে ৪৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেনের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয় ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’র ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে ‘বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপর হামলার জন্য তথ্য দিলে পুরস্কার’র কথা উল্লেখ করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরোনোর সময় আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।’

আরও পড়ুন- ২৩-২৭ ডিসেম্বরের মধ্যে হতে পারে এসএসসির ফল প্রকাশ

‘ওই হামলায় জড়িত থাকায় বাংলাদেশের একটি আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। আসামিদের মধ্যে দুজন- সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল এবং তারা এখনো পলাতক।’

এরপর একটি ফোন নম্বর ও টুইটার হ্যান্ডেলের কথা উল্লেখ করে পোস্টারে বলা হয়, জিয়াউল হক, আকরাম হোসেন বা হামলার সঙ্গে জড়িত অন্য কারও সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানান। তার জন্য আপনি পুরস্কারও পেতে পারেন।

এতে একটি ফোন নম্বর দেয়া হয়েছে, যা হলো: +1-202-702-7843

রিওয়ার্ডস ফর জাস্টিস হলো সন্ত্রাস দমনের কাজে ভূমিকার জন্য পুরস্কার দেবার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দফতরের একটি কর্মসূচি।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ : চার ধাপে হতে পারে লিখিত পরীক্ষা

এই কর্মসূচির উদ্দেশ্য, আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা।

অভিজিৎ রায়

রিওয়ার্ডস ফর জাস্টিসের অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন কোনো তথ্যের জন্য কাউকে পুরস্কৃত করতে পারেন যার ফলে-

  • আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা করার চেষ্টা, অথবা এর পরিকল্পনা বা সহায়তার সাথে জড়িত কাউকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করা যায়।
  • এরকম কোন ঘটনা ঘটা ঠেকানো যায়।
  • কোন গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতাকে সনাক্ত বা তার তার অবস্থান চিহ্নিত করা যায়, অথবা
  • সন্ত্রাসের জন্য অর্থায়নকে বিঘ্নিত করা যায়।

এ পর্যন্ত রিওয়ার্ডস ফর জাস্টিসের অধীনে বিশ্বজুড়ে শতাধিক ব্যক্তিকে মোট ১৫ কোটি ডলারেরও বেশি অর্থ পুরস্কার হিসেবে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

জিয়ার পৈতৃক বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে

সেনাবাহিনী থেকে পদচ্যুত মেজর জিয়ার পৈতৃক বাড়ি মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর গ্রামে। তার পিতার নাম সৈয়দ জিল্লুল হক। ‘মেজর’ জিয়ার পুরো নাম সৈয়দ জিয়াউল হক। তিনি মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলে ভর্তি হয়েছিলেন। পরে পরিবারের সঙ্গে ঢাকায় চলে যান। ঢাকার উত্তরার হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করার পর সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। জিয়ার বাবা-মা ঢাকায় বসবাস করেন।

ব্লগার অভিজিৎ হত্যা

২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় স্ত্রীর সাথে বেড়াতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও লেখক অভিজিৎ রায়। মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে তার ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

হাসপাতালে নেবার পর সেই রাতেই মারা যান অভিজিৎ রায়। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।

অভিজিৎ রায় সমমনা কয়েকজন লেখকের সাথে মুক্তমনা নামে লেখালেখির একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিজ্ঞান, মুক্তবুদ্ধির চর্চা, ধর্ম, নাস্তিকতাবাদ ইত্যাদি নিয়ে লেখালেখি করতেন। তার লেখার বিষয়বস্তুর জন্য ইসলামপন্থীদের দ্বারা বিশেষভাবে সমালোচিত ছিলেন অভিজিৎ রায়।

মৌলভীবাজারের জিয়াউল হকের জন্য ঝুলছে ফাঁসির দড়ি

অভিজিৎ হত্যা মামলায় অভিযুক্ত ছয় আসামির মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস), আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য৷

আরেক আসামি উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না৷ তবে তিনি ফেইসবুকে পোস্ট দিয়ে অভিজিৎ রায়কে ‘হত্যার প্ররোচনা দিয়েছিলেন’ বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷

আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক৷ বাকি চার আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন৷

আইনিউজ/এসডিপি/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়