আবহাওয়া ডেস্ক
দুই-একদিনের মধ্যে আসছে শৈত্যপ্রবাহ
আগামী দুই-একদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ আসতে পারে। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে।
তিনি বলেন, জানুয়ারি সবচেয়ে শীতল মাস। এই সময়ে দেশের তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ মাসেই কয়েকটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহ হবে।
আরও পড়ুন- বস্তিবাসীদের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি
এর আগে, গতকাল (২ জানুয়ারি) চলতি মাসের পূর্বাভাসের বিষয়ে মিটিংয়ে বসেছিল আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। মিটিংয়ে কমিটি বলেছে, জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্য প্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
মাসিক প্রতিবেদনে বলা হয়, এ মাসে দেশে ২ থেকে ৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। এছাড়া জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন- ডিসেম্বরে দেশে করোনায় ৯১ মৃত্যু, ৭৫ জনই নেননি টিকা
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























