ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১০, ২ জানুয়ারি ২০২২

ডিসেম্বরে দেশে করোনায় ৯১ মৃত্যু, ৭৫ জনই নেননি টিকা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া হলেও অনেকেই অবহেলা করে টিকা গ্রহণ করছেন না। টিকা না গ্রহণের ফলে করোনায় আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বাড়ছে। গেল ডিসেম্বর মাসে দেশে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে ৭৫ জন অর্থাৎ ৮২.৪ শতাংশই টিকা নেননি।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসে ৬ লাখ ২ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ২৫৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৯১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭৫ জনের অর্থাৎ ৮২ দশমিক ৪ শতাংশ রোগীর করোনার টিকা নেওয়া ছিল না। অবশিষ্ট মাত্র ১৬ জন অর্থাৎ মাত্র ১৭ দশমিক ৬ শতাংশের টিকা নেওয়া ছিল। এদের মধ্যে আবার ৬ জনের প্রথমে ডোজ ও ১০ জনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ছিল।

আরও পড়ুন-দেশে করোনা শনাক্তের হার ৩ শতাংশ ছুঁই ছুঁই 

স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা মহামারি মোকাবিলায় এখন পর্যন্ত দেশের অর্ধেকের মতো মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। সরকারের লক্ষ্য, ২০২২ সালের জুনের মধ্যে সবাইকে ২ ডোজ টিকা দেওয়া এবং বছরের শেষ নাগাদ সবাইকে বুস্টার ডোজ দেওয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন দেশে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন। রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন। করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি এড়াতে ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত টিকা গ্রহণের পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন- দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় একটি মৃত্যুও আমরা আশা করি না। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সব কাজ চলছে।

তবে, সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধির পাশাপাশি সবাইকেই দ্রুত টিকা নিতে হবে। কারণ, আমাদের ভুলে গেলে চলবে না যে, করোনার সংক্রমণ এখনো শেষ হয়ে যায়নি। দেশে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন এসেছে। যদি সবাই নিজ থেকে সতর্ক না হই, তাহলে ওমিক্রন ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়