Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২ জানুয়ারি ২০২২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। গত এক সপ্তাহে নতুন রোগী শনাক্ত ৬০ শতাংশ এবং মৃত্যু ১৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এক বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জন। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত রোগী ৬০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন- ৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে সেভ দ্য রোডের ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবি

তিনি জানান, গত সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ মৃত্যুহার ১৫০ শতাংশ বেশি। ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। ৩১ ডিসেম্বর এ হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে। 

ডা. মো. রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনও কখনও তা ছিল ১ শতাংশের কাছাকাছি। কিন্তু ২১ ডিসেম্বর থেকে ক্রমেই সংক্রমণের হার বেড়ে বর্তমানে দুই দশমিক ৭৮ পর্যন্ত বেড়েছে।

বলা যায়, বেশ কিছুদিন করোনা সংক্রমণ স্থিতিশীল থেকে তা আবার বাড়ছে। নভেম্বর মাসে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ জন। ডিসেম্বর মাসে তা নয় হাজার ২৫৫ জনে বেড়েছে।

আরও পড়ুন- স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী 

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে অভিমত অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের।

সংক্রমণ বাড়লে ফের লকডাউনে যেতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। এর প্রকোপ গুরুতর আকার ধারণ করলে দেশে আবার লকডাউনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছি। আমাদের দেশের সংক্রমণ এখন বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন দেশে লকডাউনও দিচ্ছে। সংক্রমণের হার তুলনামূলকভাবে বেড়ে গেলে আমাদেরও লকডাউনে চলে যেতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে। কারণ মাস্কই আমদের এই করোনা থেকে মুক্তি দিতে পারে। আমরা মাস্ক না পরলে সংক্রমিত হবো। টিকা আমাদের ঝুঁকি কমায়, হাসপাতালে ভর্তি হওয়া কমায়। কিন্তু সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে না। তাই সবার কাছে আহ্বান, সবাই সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়