Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:২৬, ২ জানুয়ারি ২০২২

দেশে করোনা শনাক্তের হার ৩ শতাংশ ছুঁই ছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩০ টি নমুনা পরীক্ষা করে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

আরও পড়ুন- দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৫৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়