নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৪২, ৩ জানুয়ারি ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে কিন্তু বলা হয়েছে যাতে টিকা গ্রহণ করে। ছাত্রছাত্রীদের মধ্যে টিকা নেওয়ার বিষয়ে ঢিলেঢালাভাব আছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা চাইছি যে এটাকে আরও জোরদার করা হোক। আমরাও সহযোগিতা করব। আমরা আহ্বান করছি যাতে করে তাদেরকে তাড়াতাড়ি টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন- বস্তিবাসীদের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি
দেশে লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। এরই মধ্যে শনাক্তের হার তিন শতাংশ ছাড়িয়েছে। তবে লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি। আমরা সুপারিশও করিনি। লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই। এরপর দেখা যাক কী দাঁড়ায়।
তিনি বলেন, আমরা এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছি না। এখন আমরা জোর দেব প্রতিরোধের বিষয়ে। করোনা নিয়ন্ত্রণে যেসব কাজ করা প্রয়োজন, যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলোর ওপরই জোর দেওয়া হবে।
মন্ত্রী বলেন, আসল বিষয় হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথা যদি বলি, আজকে হলো ৩ দশমিক ৪ শতাংশ (সংক্রমণের হার)। মৃত্যুর হার যদিও এখনো কম আছে। সংক্রমণের হার বেড়ে গেলে মৃত্যুর হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আবারো সেই লকডাউনের কথা চলে আসবে, আবারো স্কুল-কলেজ নিয়ে চিন্তা-ভাবনা হবে। সবকিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা চাই না। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আলোচনা করেছি।
আরও পড়ুন- ডিসেম্বরে দেশে করোনায় ৯১ মৃত্যু, ৭৫ জনই নেননি টিকা
টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না
করোনাভাইরাসের টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























