ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩৩, ৪ জানুয়ারি ২০২২

একনেকে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট মহাসড়ক চারলেনসহ ১০ প্রকল্প অনুমোদন

সিলেটের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট মহাসড়ক চারলেনসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

 মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এটি ছাড়াও অন্যান্য প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর রোডসহ বিভিন্ন সড়কগুলো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প; বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা; বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রকল্প; মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প।

আরও পড়ুন- করোনা পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী

আরও রয়েছে আশ্রয়ণ-২ প্রকল্প; বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪বি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন থেকে প্রতিরক্ষা প্রকল্প; কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ প্রকল্প; পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প; বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই প্রথম পর্যায় প্রকল্প।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। সব টাকাই সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি বছর তিনটি মেগা প্রকল্প পদ্মা, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেল চালু হচ্ছে। এগুলো জাতীয় জিডিপিতে আড়াই শতাংশ অবদান যোগ করবে।

আরও পড়ুন- অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়

তিনি আরও বলেন, সংশোধিত প্রকল্পগুলো দেরিতে বাস্তবায়নের অন্যতম কারণ হলো- কোভিডের বিরূপ প্রভাব, বিদেশি ঋণের নানা ধরনের শর্তের জাল, দুই দেশের আমলাতন্ত্রের প্রভাব, ভূমি অধিগ্রহণের জটিলতা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়