নিজস্ব প্রতিবেদক
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে : ইসি
পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন- টাঙ্গাইলে গুজব ছড়িয়ে ৪০০ ব্যালট ছিনতাই
সচিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
ভোট দিতে গিয়ে ছয়জনের প্রাণ গেলো, এ দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।
আরও পড়ুন- সুনামগঞ্জে ভোটারদের পান খাওয়াচ্ছেন মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা
উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ভোলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























