Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২২

প্রাথমিক তালিকায় ২০ জনের নাম, রোববার ফের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে পঞ্চম বৈঠকে শেষে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে কমিটি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সচিব বলেন, আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। পরবর্তী সভা আগামীকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন- এবারও ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

১০ জনের নামের চূড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আরও দু-একটা মিটিং হবে। এরপর যাবতীয়সহ সব আপনারা জানতে পারবেন।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন- শহীদ মিনারে একসঙ্গে পাঁচজনের বেশি নয়

সভায় সার্চ কমিটির সদস্য  বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত আছেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়