ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২২

বইমেলায় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনা থাকলেও অনেকে গাফিলতি করছেন। এমন পরিস্থিতিতে পূর্বঘোষণা অনুযায়ী মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। 

মেলা শুরুর আগের দিন (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, এবার মেলায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে হবে দর্শনার্থী ও বিক্রয় কর্মীদের। কেউ তা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে শাস্তি দেওয়া হবে। কিন্তু মেলার প্রথম চার দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে না দেখা যায়নি বাংলা একাডেমিকে। তবে আজ পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, আজ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় তারা অনেককে জরিমানা করেছে।

আরও পড়ুন- শাবি ভিসিকে নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না জাফর ইকবাল

জানা গেছে, মেলায় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী রায়হান হোসেন ও নাফিসা তারান্নুম নামের দুই তরুণ-তরুণীকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মুখে মাস্ক না থাকায় তাদের জরিমানা করা হয়। এছাড়া মো. নাঈম এবং ফারজানা চৌধুরী নামের দুই জনকেও একই অপরাধে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মো. নাঈম বলেন, আসলে আমাদের মাস্কে আছে। কিন্তু ছবি তোলার জন্য মাস্ক খুলে পকেটে রেখেছিলাম।

মেলায় দর্শনার্থীদের পাশাপাশি একজন প্রকাশককেও স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাংলা প্রকাশের বিপণন ব্যবস্থাপক নূরন্নবী চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকজন প্রকাশককে সতর্ক করে দেওয়া হয়। 

আরও পড়ুন- কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বলেন, মানুষকে সচেতন করতেই এ অভিযান। ছুটির দিন হওয়ায় সন্তানদের নিয়ে বইমেলায় অনেকেই আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বইমেলায় প্রবেশের সময় মাস্ক পরেই ঢুকছেন। কিন্তু ভেতরে ঢোকার পর কেউ কেউ মাস্ক খুলে পকেটে রাখছেন, পকেটে রাখছেন। তাই অপরাধ বুঝে দণ্ড দেওয়া হচ্ছে। যেসব প্রকাশনা স্বাস্থ্যবিধি মানছেন তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়