নিজস্ব প্রতিবেদক
সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত : হাইকোর্ট
সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মঙ্গলবারের (৮ মার্চ) মধ্যে রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছেন আদালত।
সোমবার (৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে। রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবীরকে উদ্দেশ করে আদালত বলেন, রিট আবেদনটি নির্ভুল করে আগামীকাল নিয়ে আসুন, আমরা শুনবো। এখানে সবার স্বার্থ জড়িত।
রিটের বিষয়ে শুনানি করার জন্যে উপস্থাপন করা হলে সোমবার (৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এমন মন্তব্য করে আদেশ দেন।
আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।
আরও পড়ুন- মোদি-জেলেনস্কির ৩৫ মিনিটের ফোনালাপ
এর আগে জনস্বার্থে রোববার (৬ মার্চ) দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।
তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির রোববার (৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।
আইনজীবী বলেন, সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছিলো। এরপর আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। তারই আলোকে আজ রিটটি করা হয়।
আরও পড়ুন- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হাইকোর্টের রুল
এর আগে ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দেন হাইকোর্টের একই বেঞ্চ।
সৈয়দ মহিদুল কবির বলেন, অ্যাডভোকেট মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহসহ আমরা তিন আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
সবশেষ গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ায় সরকার। এতে করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হয় ১৬৮ টাকা। তবে দেশের বাজারে এর থেকে বেশি দামেও তেল বিক্রি হতে দেখা যায়। ভোজ্যতেলের এ দাম বৃদ্ধিতে সীমাহীন কষ্টে পড়ে সাধারণ জনগণ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























