Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১২ মার্চ ২০২২

টিকা দেওয়ায় দুইশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতে ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর,  অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়