Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ০৯:১৭, ১৩ মার্চ ২০২২
আপডেট: ১৭:৫১, ১৩ মার্চ ২০২২

দুপুরে আসছে হাদিসুরের মরদেহ

ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ১৩ মার্চ, ২০২২ (রোববার) দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে।

শনিবার রাতে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য জানান।

বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত ২৬শে জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিক ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল।

হামলার পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস।

গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ওই ২৮ নাবিককে দেশে ফেরত আনা হয়।

আইনিউজ/এমজিএম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়