নিজস্ব প্রতিবেদক
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ৩ জন, শনাক্ত ২৩৩
দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ জন করোনা রোগী।
রোববার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনে।
এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকার ও ১ জন রাজশাহী বিভাগের।
আরও পড়ুন- শেরেবাংলা স্টেডিয়ামে এ আর রহমানের কনসার্ট, থাকবেন প্রধানমন্ত্রীও
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪১৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হানিফ সংকেতের ইত্যাদি
‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























