ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ মার্চ ২০২২

২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রীরা কাউন্টারে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৪ মার্চ) সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ১৫ বছরের চুক্তি ছিল। আগামী ২০ মার্চ এ মেয়াদ শেষ হচ্ছে।

রেলপথ মন্ত্রী বলেন, আমরা নতুনভাবে টেন্ডার করেছি। নতুন টেন্ডারে অনুযায়ী রেলের টিকিট বিক্রির কাজ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেড। ২৬ তারিখ থেকে তারাই রেলের টিকিট বিক্রি করবে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ