নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা পুরস্কার : ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দেওয়া হয়েছে। এবার সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন এই ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
জাতীয় পুরষ্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
শনিবার (১৯ মার্চ) তিনি বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।
তিনি আরও জানান, ব্যাখ্যা চাইতেও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বোদ্ধা মহলে সাহিত্যে প্রয়াত আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।
পরে বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে শুক্রবার (১৮ মার্চ) নতুন তালিকা প্রকাশ করা হয়।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























