নিজস্ব প্রতিবেদক
‘দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে’
সুগন্ধা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরে যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিলো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা সাবলম্বি হয়েছি। দেশে অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে। পায়রা বন্দরসহ দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে,এখন বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া বেড়েছে। এখন যে সকল এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে তারা ফুল লোডেড হয়ে যাওয়া-আসা করছে। দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।
আজ শনিবার (১৯ মার্চ) বরিশাল বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন সুগন্ধা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, বরিশাল বিমানবন্দরের উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে মিডিয়ার ভাইরা লক্ষ্য রাখবেন যাতে এখানকার কাজে কোন দূর্নীতি না হয় এবং কাজের মান ভালো হয়। বরিশাল বিমানবন্দর দেশে অভ্যন্তরীণ যতগুলো বিমানবন্দর রয়েছে তার মধ্যে সবথেকে ভালো হবে।
নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে জাহিদ ফারুক বলেন, গত বছরগুলোতে আমরা দেখেছি ভাঙ্গনের প্রবণতা খুব বেশি। এটা মাথায় রেখে এ মুহুর্তে বরিশাল বিমানবন্দরের রানওয়েকে রক্ষা করা নিয়ে চিন্তিত। আসন্ন বর্ষায় যাতে ভাঙ্গনটা রানওয়ে পর্যন্ত না যায় সেজন্য ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। এর আগে আমরা ৫শত মিটার জায়গায় জিও ব্যাগ ফেলে রক্ষা করার কাজ করছিলাম। এখন আমরা সেটিকে বাড়িয়ে আরো ৬ শত মিটারসহ মোট ১১ শত মিটার জায়গা রক্ষা করতে চাচ্ছি।
'প্রকৌশলীরা বলছেন এটা করলে পরে নদীতীর আসন্ন বর্ষায় আর ভাঙ্গবে না। অপরদিকে বড় প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি চলমান রয়েছে, সেটা হলে পরে আমরা প্রকল্পটা নিয়ে আগামী (পরবর্তী বছর)বর্ষা মৌসুমের আগে ভাঙ্গনরোধে স্থায়ী কাজ করতে পারবো।'
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























