নিজস্ব প্রতিবেদক
‘সকলে মিলে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমন্বিতভাবে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক আগে থেকেই অভিযোজনে অভ্যস্ত। তাই সকলে মিলে আন্তরিকভাবে কাজ করলে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আমরা সফল হবো।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। এলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।
আরও পড়ুন- সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ
রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত 'উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতীয় অভিযোজন পরিকল্পনা অন্তর্ভুক্তিকরণ' বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব সভায় জলবায়ু যোদ্ধা হিসেবে আরো গ্রহণযোগ্য করবে।

তিনি বলেন, ন্যাপে অন্তর্ভুক্ত পরিকল্পনা মোতাবেক মধ্য ও দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম হবে বাংলাদেশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি প্রমুখ।
আরও পড়ুন- চতুর্থ ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না
খসড়া ন্যাপ উপস্থাপন করেন ন্যাপ প্রণয়ন কমিটির টিম লিডার বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























