নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৫, ২৭ মার্চ ২০২২
আজ থেকে ২০টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
সম্প্রতি হঠাৎ করে অস্বাবাবিকভাবে বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম। বাজারে সেটা এখন আরও অনেকটাই কমেছে। তাই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্যটির দাম কমিয়ে ২০ টাকায় এনেছে, যা এতদিন ছিল ৩০ টাকা।
আজ রোববার থেকে নতুন এই দরে পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা।
দাম কমানোর বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় টিসিবি। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমিয়ে বাজারের বর্তমান দরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।
উল্লেখ্য, বর্তমানে ঢাকায় তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা ও খেঁজুরবিক্রি করছে টিসিবি। আর ঢাকার বাইরে খেজুর ছাড়া বাকি সব পণ্যই পাওয়া যাচ্ছে টিসিবি দোকান বা ট্রাকে।
টিসিবির প্রতি লিটার তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























