নিজস্ব প্রতিবেদক
টিপু হত্যার জন্য যেভাবে চুক্তি করেছিলেন শুটার
আগের মামলা থেকে অব্যাহতি ও বিশেষ সুবিধা পাওয়ার আশায় মো. মাসুম ওরফে আকাশ আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার তিনদিন আগে টিপুকে হত্যার নির্দেশ পান মাসুম। তার পর থেকে টিপুর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন মাসুম। ঘটনার আগের দিন মাসুম তার সহযোগীকে নিয়ে টিপুকে হত্যার উদ্দেশে এজিবি কলোনিতে অবস্থান করছিলেন। সেদিন লোকজন বেশি থাকায় ফিরে যান তিনি। পরদিন (২৪ মার্চ) শাহজানপুরে রাস্তায় যানজটে আটকে থাকার সুযোগে টিপুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান মাসুম। তার গুলিতে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি মারা যান।
হাফিজ আক্তার আরও বলেন, হত্যার পর মাসুম জয়পুরহাট পালিয়ে যান। তথ্য-প্রযুক্তির ভিত্তিতে শনিবার (২৬ মার্চ) রাতে জয়পুহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
টিপু হত্যায় কত টাকার চুক্তি করা হয়-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকার অঙ্ক জানা যায়নি। তবে মাসুমের নামে থাকা আগের বেশ কিছু মামলা থেকে অব্যাহতিসহ বিশেষ সুবিধা পাওয়ার আশায় এ হত্যাকাণ্ড করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা টিপুর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশায় থাকা (যাত্রী) সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)। এ ঘটনার পরদিন টিপুর স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























