Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:৩৩, ২৮ মার্চ ২০২২

রোজায় অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে, ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আইনিউজ/জেপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়