Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ১ এপ্রিল ২০২২

বিসিবির কনসার্টে ‘বিকৃতভাবে’ জাতীয় সংগীত উপস্থাপনের অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। এই কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

আরও পড়ুন- সুরের মূর্ছনায় মিরপুর মাতালেন এ আর রহমান

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ক্ষুব্ধতার সঙ্গে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ ২০২২ বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ এবং ন্যাশনাল এন্থেম রুলস এমেন্ডড ২০২২ এবং প্রচলিত গায়ন রীতি উপেক্ষা করে মিরপুর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। সেদিনের পরিবেশনায় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার সময় কোন কোন শিল্পীর হাত নাড়ানো- জাতীয় সংগীতকে অসম্মান ও অবমাননার শামিল। এ ন্যক্কারজনক ঘটনায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

আইনিউজ/এসডিপি 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়