নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৩, ২ এপ্রিল ২০২২
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ, রোববার থেকে রোজা শুরু
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার রাতেই তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশের মানুষ শনিবার থেকে রোজা রাখছেন।
এদিকে শনিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
- আরও পড়ুন- রোজায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর ইফতার
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
- আরও পড়ুন- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল
আইনিউজ/এসডি
রাসুল (সা.) এর মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছে না স্বপ্নে
ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব
মায়ের পর শেখ হাসিনাকে ফোন দিয়ে ঘর থেকে বের হয়েছিলেন ভারতের মুখ্যমন্ত্রী
যে কষ্টে ডুকরে কেঁদে উঠলেন আশ্রয়ণের বৃদ্ধ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























