নিজস্ব প্রতিবেদক
প্রথম রোজার দোয়া
প্রতীকী ছবি
শনিবার (২ এপ্রিল) রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার (৩ মার্চ) প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ রমজান মাসের প্রথম রোজা। প্রথম দিনের রোজার জন্য রয়েছে বিশেষ দোয়া।
প্রথম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
اَللّـهُمَّ اجْعَلْ صِیامی فیهِ صِیامَ الصّائِمینَ، وَقِیامی فیهِ قیامَ الْقائِمینَ، وَنَبِّهْنی فیهِ عَنْ نَوْمَةِ الْغافِلینَ، وَهَبْ لى جُرْمی فیهِ یا اِلـهَ الْعالَمینَ، وَاعْفُ عَنّی یا عافِیاً عَنْ الُْمجْرِمینَ
উচ্চারণ
আল্লাহুম্মাজআ’ল সিয়া-মি ফি-হি সিয়া-মাস সা-ইমিন; ওয়া ক্বিয়া-মি ফি-হি ক্বিয়া-মাল ক্বা-ইমিন; নাব্বিহনি ফি-হি আ’ন নাওমাতিল গা-ফিলিন; ওয়াহাবলি জুরমি ফি-হি ইয়া ইলাহিল আ’-লামিন; ওয়া’ফু আন্নি ইয়া আ’-ফিয়ান আ’নিল মুজরিমিন।
অর্থ
হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে।
আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।
- আরও পড়ুন- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল
আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
(সূত্র : `আলবালাদুল আমিন' ও `মিসবাহুল কাফআমি' নামক গ্রন্থে এই দোয়ার কথা বর্ণনা রয়েছে।)
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























