নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত ও ব্যাংকে ছুটি থাকবে। আগামী ১৭ এপ্রিল যথানিয়মে আবার ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।
করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর রমনার বটমূলে আয়োজিত হতে চলেছে এবার পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও শোভাযাত্রা। এ অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশ করা যাবে না। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেককে চেক করে ঢুকতে দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।
এদিকে, নতুন বছরকে বরণ করে নিতে সিলেট নগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফুল্লাহ তাহের।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























