Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৯ এপ্রিল ২০২২

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে

মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ও টাংগাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন- ঈদে আত্মীয়ের বাসায় স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট, রংপুর ও খুলনায় কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

এছাড়া নিকলীতে ১০, নেত্রকোনায় ১৮, সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, দিনাজপুর ও খুলনায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়