Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ১৯ এপ্রিল ২০২২

বিকেলের মধ্যে ঢাকা কলেজর সব হল বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ১৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সকল হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সবশেষ খবরে জানা গেছে, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা মিছিল করে ঢাকা কলেজ অভিমুখে এগিয়ে আসছে। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ইডেন কলেজ মিছিল বের করেছে। পাশাপাশি, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশের সাথে কথা বলতে এসেছেন। আরও জানা গেছে, সামনে এগিয়ে এসে আক্রমণ করতে চাওয়ায় ঢাকা কলেজের ছাত্রদের ওপর আবারও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।

এদিকে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দুঃখের সাথে বলছি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মারামারি-সহিংসতা-সংঘর্ষ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশ আহত। চরম ধৈর্য সহকারে কাজ করছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত হবে। যারা ঘটনা ঘটালো, তাদের আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়