Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২০ এপ্রিল ২০২২

সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান জানাচ্ছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের আজ তৃতীয় দিন। একদিকে যেমন পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা, অন্যদিকে এই এলাকার মার্কেটগুলোর মূল ফটক আর দেয়ালে উড়ছে সাদা পতাকা।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে এভাবেই সংঘাত এড়িয়ে দোকান খুলতে চাওয়ার আকুতি জানিয়েছেন এই এলাকার ব্যবসায়ীরা।

চলমান সংকটময় পরিস্থিতি এড়িয়ে ঈদের এই মৌসুমে দোকান খোলা বা ব্যবসা করার আকুতি জানিয়ে নূরজাহান সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকানের উপরে ও ছাদে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, আর কোনো সংঘাত নয়, আমরা দোকান খুলতে চাই। ব্যবসার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চাই। এ বছর ঈদের বাজার ধরতে না পারলে পুঁজি চলে যাবে। মার্কেট সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় শান্তির আহ্বান জানানো হয়েছে। যেকোনো মূল্যেই হোক, তারা দোকান খুলতে চান। গত দুদিনে যে ক্ষতি হয়েছে, তা কাটানোর মত নয়। 

সোমবার ও মঙ্গলবার টানা দুইদিনের সংঘর্ষের পর বুধবার দুপুরের পর খুলে নিউমার্কেটের দোকানপাট। এদিন সকালে এই নিউমার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসে তাদের সিদ্ধান্তে। দোকান মালিক সমিতির ঘোষণার পর অনেকেই দোকান খুলতে দেখা গেছে।

এর আগে, প্রথম দফায় সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ‘কথা-কাটাকাটি’র জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আড়াই ঘণ্টা পর সংঘর্ষ থামলেও দ্বিতীয় দফায় আজ মঙ্গলবার সকাল ১০ টার কিছুসময় পরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এ সময় পুলিশ কলেজের মূল ফটকের সামনে থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ছে বলে দাবি করেছে শিক্ষার্থী। এতে ক্যাম্পাসের ভেতরে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি তাদের। এ ঘটনায় ক্যাম্পাসের ভেতরে আগুন ধরিয়েছে শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়