আইনিউজ ডেস্ক
ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ
নিউমার্কেটের সংঘর্ষে আরো এক মৃত্যু
নিহত দোকান কর্মচারী মোরসালিন
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন (২৬) ২১ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৯ এপ্রিল (মঙ্গলবার) নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় দিনের সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে আহত হয়েছিলেন মোরসালিন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
নিহত মোরসালিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তার ৭ ও ৪ বছরের দু’টি সন্তান রয়েছে। তিনি নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে নয় হাজার টাকা বেতনে চাকরি করতেন।
একই সংঘর্ষে এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হাসান (১৮) নামে এক যুবক।
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























