Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২১ এপ্রিল ২০২২

নিউ মার্কেটে খুলেছে দোকান

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতিতে টানা দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাট। যদিও ব্যবসায়ীরা বলছেন, দোকান খোলার স্বস্তি থাকলেও নতুন করে আবার কোনো উত্তেজনা তৈরি হয় কি না, এ নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েই গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, ভোরে দোকান খোলার সিদ্ধান্ত আসার পরই সকালে অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। অনেকে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (২০ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 

নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, ভোরে দোকান খোলার ঘোষণা শুনে দোকান খুললাম। ছাত্ররা বিভিন্ন দাবি জানাচ্ছে, সেগুলোর কিছু মেনেও নিয়েছে। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। শঙ্কা নিয়েই দোকান খুলেছি। দাবি-দাওয়া নিয়ে আবার কী হয়, বোঝা যাচ্ছে না। তিনদিন দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়েছে। ক্রেতা নাই, বেচাকেনার অবস্থা খুব খারাপ।

ফুটপাতের দোকানি ওমর ফারুক বলেন, আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। ঈদ ঘিরে ব্যবসাটা ভালোভাবে করতে চাই। দোকান খুললাম। এখন যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে নিউ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হন আরও অনেকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ সড়ক ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে নিউ মার্কেট দোকান সমিতি বুধবার সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্ত জানায় মালিক সমিতি। এরপর বিকেলে অনেক দোকান খোলা হলে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়