আইনিউজ ডেস্ক
নিউমার্কেট সংঘর্ষ
বিএনপি নেতা মকবুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ২৩ এপ্রিল (শনিবার) সকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। দুপুরের পর রিমান্ড শুনানির কথা রয়েছে।
২২ এপ্রিল (শুক্রবার) রাতে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ এনে ২২ এপ্রিল রাতে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী এবং ৫০০ থেকে ৬০০ জন ছাত্রকেও আসামি করা হয়েছে।
- আরও পড়ুন- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
এদিকে মকবুল দাবি করে আসছেন, “বিএনপি করার কারণে” পুলিশ তাকে এ মামলার আসামি বানিয়েছে। তিনি বলেন, “এজাহারে যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী নেতা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই পুলিশ সবার নাম জুড়ে দিয়েছে। অনেকেই কয়েক বছর ধরে বিদেশে।”
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























