আবহাওয়া ডেস্ক
তাপদাহ অব্যাহত থাকবে, দুই বিভাগে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বাদে দেশের অন্যান্য জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ দুই বিভাগে বাদে কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।
মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারা দেশে যে তাপমাত্রা ছিল, আজও একই পরিস্থিতি থাকবে।
এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গতকাল রাজধানীতে যেমন রোদ ও গরমের প্রভাব ছিল, আজও তেমনই অনুভূত হবে। আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি এ রকমই থাকবে।
আরও পড়ুন- ‘ঘর পেয়ে মানুষ যখন হাসে, তখন সব থেকে বেশি ভালো লাগে’
তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
গতকাল চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
লাউয়াছড়ায় ঘন্টায় ২০ কিলোমিটার গতিসীমা
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























