Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২৮ এপ্রিল ২০২২

ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ : অর্থমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ইউক্রেন ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার নীতিতে কৌশলগত পরিবর্তনের আভাস স্পষ্ট হওয়ার পর তার সম্ভাব্য পরিণতি নিয়ে বড়রকমের উদ্বেগ -অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার কোনো লক্ষণ আজ পর্যন্ত আমাদের সামনে নেই। এই মুহূর্তে যুদ্ধটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

২৭ এপ্রিল (বুধবার) দুপুরে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এডিবি, বিশ্বব্যাংক, আইএমএফ বিশ্ব অর্থনীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, জিডিপির প্রবৃদ্ধি কমানো হয়েছে, মূল্যস্ফীতিও বাড়বে।

এদিকে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭.৫ শতাংশ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধি আমরা পুরনো যেটা সেটাই রেখেছি। আমরা আগাম কিছু বলছি না। কারণ হলো এখনো আমরা শান্তির কোনো রাস্তা দেখছি না।

তিনি আরও বলেন, আমরা সারা বিশ্বের সাথে একীভূত। এ সকল ক্ষেত্রে যদি এ ধরনের কিছু হয় তাহলে আমাদের ভোক্তাদের সাথে সরকারকে ভাগাভাগি করে নিতে হয়। 

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়