Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১ মে ২০২২

সারাদেশে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা

সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই অল্প অল্প করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই ধারাবাহিকতায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। যার ফলে গরমের প্রভাব আরও কমে আসবে।’

এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরও বলেন, ‘সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোপরি রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন- বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

তিনি বলেন, এই সময়ে বৃষ্টি হলেই ঝড়ের আশঙ্কা থাকে। কারণ কালবৈশাখীর মৌসুম চলছে। সারাদেশে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঝড়ের শঙ্কাও রয়েছে। মূলত ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকায় ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের দিন বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কম বৃষ্টি হতে পারে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়