নিজস্ব প্রতিবেদক
চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ
ঈদের ছুটিতে গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসেবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার দুপুরে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।
আরও পড়ুন- সারাদেশে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা
পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।
উল্লেখ্য, ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























