Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ৪ মে ২০২২
আপডেট: ১৩:১৯, ৫ মে ২০২২

বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা, তিনদিনের মধ্যে সাগরে লঘুচাপ

মঙ্গলবারের তুলনায় আজ (বুধবার) ঝড়-বৃষ্টির প্রবণতা কমেছে। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আগামী তিনদিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তী সময়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন- ছয়দিনের ছুটি শেষে অফিস খুলছে বৃহস্পতিবার

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আন্দামানে লঘুচাপের বিষয়ে তিনি বলেন, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। আমরা ধারণা করছি আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

আরও পড়ুন- স্বজনদের কবর জিয়ারত করলেন বঙ্গবন্ধুর দুই কন্যা

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। যার নাম হবে আসানি (শ্রীলঙ্কার দেওয়া নাম)। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

কারুকার্যখচিত ঈদগাহের আলোকসজ্জা

ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়