Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৪ মে ২০২২

চাঁদের গাড়ি চালিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তথ্যমন্ত্রী

স্থানীয় নেতাকর্মীদের নিয়ে চাঁদের গাড়ি চালিয়ে নিজ গ্রাম সুখবিলাস ও নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ঈদুল ফিতরের দিন মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় হাছান মাহমুদ এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বের হন। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছ তার চাদের গাড়ি নিয়ে উপস্থিত হলে মন্ত্রী নিজেই চালকের আসনে বসেন। 

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মেঠোপথ ধরে পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন হাছান মাহমুদ।

এলাকা ভ্রমণের শেষদিকে মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও পরিবারের অন্যান্য সদস্যরাও যোগ দিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা আরও উচ্ছসিত হয়ে ওঠে। এসময় সুখবিলাস গ্রামের হাটের একটি চায়ের দোকানে তাদের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, মন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুসহ এলাকার মানুষ এসময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। 

সুখবিলাস গ্রামের রফিকুল আলম বলেন, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও ড. হাছান মাহমুদ  সবসময় এলাকাবাসীর খোঁজখবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে যেভাবে সকল সম্প্রদায়ের মানুষের সাথে মিশে যান, সেটা যেমন এক অনন্য দৃষ্টান্ত তেমনি আনন্দের।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়