নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫৭, ১৪ মে ২০২২
‘যারা হালুয়া-রুটির লোভে দলের সাথে বেঈমানি করে, দেশে তাঁদের জায়গা হবে না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ভেবেছে এবারও বিএনপিকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে নেবে, কিন্তু তা হবে না। যত কথাই বলুক না কেন; এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি আরও বলেন, কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে, তবে তার জায়গা বাংলাদেশে হবে না।
শনিবার (১৪ মে) সকালে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, “দলে ভাঙন ধরানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি মচকাবে, কিন্তু ভাঙবে না। তারা (আওয়ামী লীগ সরকার) বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করে উল্টো নিজেরা বক্তব্য দিচ্ছেন— সরকার পতনের নাকি ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। কিন্তু এটা ষড়যন্ত্র না, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ তাদের পতনের আন্দোলন করছে। এই আন্দোলন ষড়যন্ত্রের কথা বলে ঠেকাতে যাবে না।”
বিএনপি আন্দোলন করতে জানে না, ১৩ বছরে তারা আন্দোলন করতে পারেনি— সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের জবাবে জয়নুল আবদিন বলেন, “আন্দোলনের কী দেখেছেন? এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, আমাদের দেশনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এরশাদও ভেসে গেছে। স্বৈরাচার টিকতে পারেনি। আপনারা বড় স্বৈরাচার। ভাবছেন বড় স্বৈরাচারকে আন্দোলন করে নামানো যাবে না। বিগত দিনের কথা স্মরণ করেন। এবার হাল ধরেছে আমাদের তরুণ প্রজন্মের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমান। এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না।”
সরকার বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানোর জন্য সিন্ডিকেট তৈরি করে সব জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, আপনারা শুনেছেন সম্রাট তাদের লোক। এই সম্রাট হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সরকারি দলের আরেকজন সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড হয়েছে। তিনি বহাল তবিয়তে সরকারের নাকের ডাগার ওপর দিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে এলেন। স্বারাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি নাকি আইন মেনে সেখানে চিকিৎসার জন্য গেছেন। হাজী সেলিম যদি যেতে পারেন, তাহলে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসা নিতে যেতে পেতে পারবে না।
এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, “আমার কানে এসেছে আমাদের দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা চলছে। কিছু হালুয়া-রুটি দেবে, সেই হালুয়া-রুটির কারণে কিছু কিছু লোক চলে যাবে। আমি এ রকম কোনো লক্ষণ দেখি না। তারপরও বলি, কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে, তবে তার জায়গা বাংলাদেশে হবে না।”
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজ ভিডিও
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে
জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























