Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ১৯ মে ২০২২

‘আবদুল গাফফার চৌধুরীর লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে’

বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সৃষ্টিশীল একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন- প্রাথমিকের প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষক-খুনি-সমাজসেবী

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্‌ফার চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়