আইনিউজ ডেস্ক:
আপডেট: ১৩:৪৬, ১২ জুন ২০২২
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ করেছে বিএনপি। রবিবার (১২ জুন) সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১টার দিকে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশ আয়োজন করে।
তবে সমাবেশ ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতে থাকেন। সকাল সাড়ে ৯টার মধ্যে প্রেস ক্লাবের সামনের সড়ক বিএনপির নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে প্রেস ক্লাবের সামনের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবীদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুহূর্মুহ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় এবং সরকারের পতন চায়।
পরিস্থিতি সামাল দিতে বিএনপির সমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, জাতীয় প্রেস ক্লাবে প্রবেশের সব কটি ফটক বন্ধ করে রাখা হয়, এক পর্যায়ে সাংবাদিক ছাড়া আর কাউকে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এরইমধ্যে শুক্রবার (১০ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন এনজিওগ্রাম করার পর তার হার্টে ব্লক ধরা পড়লে তাকে রিং পরানো হয়।
২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হল।
দুদকের করা দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে।
গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস রোগ ধরা পড়ে। বেশ কিছু দিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি। শুক্রবার (১০ জুন) মধ্য রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
আলী আমজাদে রিইউনিয়ন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























