বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট: ১৩:০৪, ২৩ জুলাই ২০২২
বানারীপাড়ায় বিপুল পরিমানে ফেন্সিডিল-গাঁজা উদ্ধার করেছে র্যাব
বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) -৮।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে বরিশাল র্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ির পাশে মহিষাপোতা গ্রামে ল্যাংডা সোহেলের বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল (৩৫) ও তার সহযোগী শাহাদাত হোসেন (২৭), হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়।
- আইনিউজ এ আরও পড়ুন : বরিশালে বাসচাপায় শিশুসহ ৬ জনের মৃত্যু
তার বাসা থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে রাতে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র্যাব ও পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বহুবার গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আইনিউজ/রাহাদ সুমন/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
কিভাবে করবেন IELTS কোর্স? কোথায় করবেন? IELTS preparation full course || Eye News || Speaking | British Council Hexas Moulovibazar
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























