Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ৬ ডিসেম্বর ২০২২
আপডেট: ২২:১৩, ৬ ডিসেম্বর ২০২২

কোয়াব নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়

কোয়াবের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় শওকত হাসান খান এলিনকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি : আই নিউজ

কোয়াবের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় শওকত হাসান খান এলিনকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি : আই নিউজ

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।  

এতে মৌলভীবাজারের শওকত হাসান খান এলিন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) গুলশান শ্যুটিং ক্লাবে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ৩৩ পরিচালক পদের বিপরীতে লড়েছেন ৪৭জন প্রার্থী। রাজধানীসহ সারাদেশের ৭২৬ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪৭ জন। তার মধ্যে সম্মিলিত পরিষদের ৩৩ জন প্রার্থীর সকলেই বিজয় লাভ করেন। মুক্তধারা পরিষদের ১৪ জন প্রার্থীর কেউ জয় পাননি। 

ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২-২০২৪

চূড়ান্ত ফলাফল

নির্বাহী সদস্যরা হলেন : মাহমুদুন নবী পলাশ, মো. সেলিম সারওয়ার, মো. বরাতুল করিম, এবিএম সাইফুল হোসেন সোহেল, কামরুল আলম, আবুল হাসনাত মো. বেলাল, মো. আনিসুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন, মো. সাইফুল ইসলাম, মাহমুদুল মামুন, নিজাম উদ্দীন মাসুদ, এম রেজওয়ানুর রহমান রুমি, মোহাম্মদ মনিরুজ্জামান, মো. সানোয়ার হোসেন দিপু, মো. হাসানুজ জামান, মো. গোলাম মোস্তফা, মো. মাসুম বাবু, মেহেদি হাসান হালিম, আলমগীর কবির, মো. ফরিদ উদ্দিন, রাশেদ উর রহমান মানিক, শওকত হাসান খান এলিন, মো. লুৎফর রহমান, মোজাম্মেল হায়দার মাসুম ভুঞা, সৈয়দ হাবিব আলী, সৈয়দ মোশারফ আলী, আল-আমিন, ওয়াহেদ চৌধুরী, মো. গোলাম রাব্বানী ও মো. হায়দার আলী খোকন। 

স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে ভোট গণনা করা হয়। 

সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ ক্যাবলটিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দেন। কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার নুরুল হক সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য দুই পক্ষের প্রার্থীদের ধন্যবাদ জানান।

মৌলভীবাজারের শওকত হাসান খান এলিন নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল  শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস)-এর চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, এমসিএস পরিচালক ও আমতৈল  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রানা খান শাহীনসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়