আইনিউজ ডেস্ক
স্তব্ধ নয়াপল্টন, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন
বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনের চিত্র
বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর থেকে থমথমে অবস্থা নয়াপল্টনে। সংঘর্ষে মকবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হওয়ায় আরও আলোচনায় এ ঘটনাটি। আহত হয়েছেন পুলিশসহ আরও অর্ধশতাধিক।
এ ঘটনার পর আজ (৮ ডিসেম্বর) সকালে (সাড়ে ৯টার দিকে) বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশকে নিরাপত্তা রক্ষায় অবস্থান করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে।
নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে। অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ২ পাশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























